




আপনার অনুদান প্রদান করুন
কেন মাদরাসাতুল ইনসাফ?
মাদরাসাতুল ইনসাফ একটি কুরআন–সুন্নাহভিত্তিক ইলমি মারকাজ, যা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও উলামায়ে কেরামের বিশ্বস্ত ধারার আলোকে পরিচালিত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মুফতি শাহাদাত সাদমান হাফিজাহুল্লাহ—একজন ভাষাপ্রশিক্ষক ও দীনি সংগঠক—যিনি এর নীতিগত অভিভাবক ও দিকনির্দেশক।
এর মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মের ইলমিযাত্রাকে সহিহ আকিদা, বিশুদ্ধ ইলম ও আমলের পথে পরিচালিত করা। এখানে ইলম শিক্ষা দেওয়া হয় কেবল পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ রেখে নয়; বরং তালিম, তারবিয়ত ও দাওয়াতের সমন্বয়ে এমন হাফেজ, আলেম ও দীনি কর্মী গড়ে তোলার প্রয়াস চলে, যারা সময়োপযোগী ও সৃজনশীল দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়, ইনসাফ ও নৈতিকতার প্রতিনিধিত্ব করতে সক্ষম।
মাদরাসাটি শূরাভিত্তিক পরিচালনা, সুস্পষ্ট গঠনতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষা কার্যক্রম, প্রশাসন ও অর্থনীতিতে স্বচ্ছতা, আমানতদারি ও শৃঙ্খলাকে মৌলিক নীতি হিসেবে অনুসরণ করা হয়।
আগামী প্রজন্মের ইলমিযাত্রাকে সমাজ ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন না রেখে, নৈতিক নেতৃত্ব ও আদর্শ সমাজ গঠনে অবদান রাখাই মাদরাসাতুল ইনসাফের চিন্তাধারা।
এ লক্ষেই মাদরাসাতুল ইনসাফের পথচলা।
মাদরাসাতুল ইনসাফের বিভাগসমূহ
০১
আধুনিক নুরানি কিন্ডারগার্টেন
ইসলামের মৌলিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক জ্ঞান প্রদানের জন্য সমন্বিত প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা
০২
নাজেরা ও হিফজুল কুরআন
এ বিভাগে প্রথমে পূর্ণ কুরআন সাবলীল ও দ্রুত গতিতে, কিন্তু সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর হিফজুল কুরআন শুরু হয়। যেখানে আন্তর্জাতিক মান বজায় রেখে একজন শিক্ষার্থী পূর্ণ কুরআন মুখস্থ করে থাকে।
০৩
কিতাব বিভাগ (মাদানি নেসাব)
এটি একটি আধুনিক ও যুগোপযোগী ৭ বছর মেয়াদি কোর্স। এর মূল বৈশিষ্ট্য হলো- অল্প সময়ে, সহজ পদ্ধতিতে আরবি ভাষা ও কুরআন-হাদিসের জ্ঞান অর্জন করা। এই নেসাবের মূল উদ্দেশ্য হলো, একজন ছাত্রকে দারসে নেজামীর ধারার চেয়ে দ্রুত সময়ে আরবি ভাষায় দক্ষ আলেম হিসেবে গড়ে তোলা।
মাদরাসার সুযোগ-সুবিধাসমূহ
আবাসিক ছাত্রাবাস
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে মাদরাসাতুল ইনসাফে রয়েছে আবাসিক ব্যবস্থা। শিক্ষার্থীদের ইলম-আমল, নৈতিকতা শেখানোর পাশাপাশি রুচিসম্মত খাবার ও সুশৃঙ্খল পরিবেশ দিতে মাদরাসাতুল ইনসাফ বদ্ধপরিকর।
স্কলারশিপের সুযোগ
গরিব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ স্কলারশিপের সুযোগ। কোনো শিক্ষার্থী মেধাবী এবং জাকাতের হকদার হলে অভিভাবকের সম্মতিতে তার যাবতীয় ব্যয়ভার মাদরাসাতুল ইনসাফের জাকাত তহবিল থেকে বহন করা হয় আলহামদুলিল্লাহ।
একই পিতা-মাতার একাধিক সন্তানের জন্য ছাড়
একই পিতা-মাতার দুই বা ততোধিক সন্তান মাদরাসাতুল ইনসাফে ভর্তি হলে দ্বিতীয়জন থেকে পরবর্তী সন্তানদের জন্য ভর্তি এবং টিউশন ফি অর্ধেক।
আমাদের সাথে যোগাযোগ
ফোন করুন
+880 1615 332 482
রবি – বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে দুপুর ৩টা
ইমেইল পাঠান
madrasatulinsaf24@gmail.com
আপনার প্রশ্ন বা ফিডব্যাক পাঠান
আমাদের অবস্থান
২৭/এ/৩ মনেশ্বর ১ম লেন, হাজারীবাগ,
ঢাকা-১২০৯
ম্যাপে দেখুন