مدرسة الإنصاف

আগামী প্রজন্মের ইলমিযাত্রা

কুরআন ও সুন্নাহভিত্তিক ইলমি মারকাজ। সহিহ আকিদা, বিশুদ্ধ ইলম ও আমলের পথে নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রয়াস।

  • নুরানি, নাজেরা ও হিফজ, কিতাব বিভাগ
  • আবাসিক ছাত্রাবাস
  • মেধাবী ও এতিমদের স্কলারশিপ
কুরআন হাতে মাদরাসাতুল ইনসাফের শিক্ষার্থীরা

জরুরি আপডেট

সব নোটিশ

স্থায়ী ক্যাম্পাস ও ভূমি ক্রয় প্রজেক্ট

মাদরাসার নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস

যতদিন একজন শিক্ষার্থী এই জমিতে বসে কুরআন তিলাওয়াত করবে, ততদিন আপনার সদকায়ে জারিয়ার সাওয়াব জারি থাকবে ইন শা আল্লাহ।

০ টাকাসংগ্রহ হয়েছে, লক্ষ্য ২,০০,০০,০০০ টাকা

০%

  • ০ জন দাতা
  • বাকি ২,০০,০০,০০০ টাকা

পরিচিতি

কেন মাদরাসাতুল ইনসাফ?

মাদরাসাতুল ইনসাফ একটি কুরআন ও সুন্নাহভিত্তিক ইলমি মারকাজ, যা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও উলামায়ে কেরামের বিশ্বস্ত ধারার আলোকে পরিচালিত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মুফতি শাহাদাত সাদমান হাফিজাহুল্লাহ, একজন ভাষাপ্রশিক্ষক ও দীনি সংগঠক, যিনি এর নীতিগত অভিভাবক ও দিকনির্দেশক।

এখানে ইলম শিক্ষা কেবল পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; তালিম, তারবিয়ত ও দাওয়াতের সমন্বয়ে এমন হাফেজ, আলেম ও দীনি কর্মী গড়ে তোলার প্রয়াস চলে, যারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়, ইনসাফ ও নৈতিকতার প্রতিনিধিত্ব করতে সক্ষম।

মাদরাসাটি শূরাভিত্তিক পরিচালনা, সুস্পষ্ট গঠনতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষা, প্রশাসন ও অর্থনীতিতে স্বচ্ছতা, আমানতদারি ও শৃঙ্খলা মৌলিক নীতি।

বিস্তারিত পড়ুন
মাদরাসাতুল ইনসাফের অফিস

শিক্ষা কার্যক্রম

মাদরাসাতুল ইনসাফের বিভাগসমূহ

০১

আধুনিক নুরানি কিন্ডারগার্টেন

ইসলামের মৌলিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক জ্ঞান প্রদানের জন্য সমন্বিত প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা।

০২

নাজেরা ও হিফজুল কুরআন

এ বিভাগে প্রথমে পূর্ণ কুরআন সাবলীল ও দ্রুত গতিতে, কিন্তু সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর হিফজুল কুরআন শুরু হয়, যেখানে আন্তর্জাতিক মান বজায় রেখে একজন শিক্ষার্থী পূর্ণ কুরআন মুখস্থ করে।

০৩

কিতাব বিভাগ (মাদানি নেসাব)

আধুনিক ও যুগোপযোগী ৭ বছর মেয়াদি কোর্স। অল্প সময়ে, সহজ পদ্ধতিতে আরবি ভাষা ও কুরআন-হাদিসের জ্ঞান অর্জন। দারসে নেজামীর ধারার চেয়ে দ্রুত সময়ে একজন ছাত্রকে আরবি ভাষায় দক্ষ আলেম হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

সুযোগ-সুবিধা

মাদরাসার সুযোগ-সুবিধাসমূহ

আবাসিক ছাত্রাবাস

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা। ইলম-আমল ও নৈতিকতার পাশাপাশি রুচিসম্মত খাবার ও সুশৃঙ্খল পরিবেশ।

স্কলারশিপের সুযোগ

গরিব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ স্কলারশিপ। মেধাবী ও যাকাতের হকদার হলে অভিভাবকের সম্মতিতে যাবতীয় ব্যয় মাদরাসার জাকাত তহবিল থেকে বহন করা হয়।

একাধিক সন্তানে ছাড়

একই পিতা-মাতার দুই বা ততোধিক সন্তান ভর্তি হলে দ্বিতীয়জন থেকে পরবর্তী সন্তানদের ভর্তি ও টিউশন ফি অর্ধেক।

দান করুন

আপনার অনুদান প্রদান করুন

প্রতিটি তহবিলের হিসাব আলাদা রাখা হয়। আপনার দান ধন্যবাদের সাথে গৃহীত হবে।

যাকাত ক্যালকুলেটর দিয়ে আপনার যাকাত হিসাব করুন