ইফতার তহবিল
যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (সুনান তিরমিযী, হাদীস ৮০৭; ইবনু মাজাহ, হাদীস ১৭৪৬)
রমজানে রোজাদার হাফেজ ও আলেমদের ইফতার করানো এক বিশাল সাওয়াবের কাজ। আপনার দানে সিয়াম পালনকারী আলেম ও তালিবে ইলমদের মুখে হাসি ফুটুক এবং তাদের ইবাদতের সাওয়াবে আপনিও অংশীদার হোন।
ব্যয়ের খাত
- রমজানে কুরআনের পাখি, হাফেজ, রোজাদার আলেম ও মাদরাসার তালিবে ইলমদের সেবায় ইফতার ও সাহরিতে এই খাতের অর্থ ব্যয়।