জমি ক্রয় তহবিল
যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধু তিন প্রকার আমল অব্যাহত থাকে— ১. সদাকাহ জারিয়াহ; ২. এমন জ্ঞান যার দ্বারা অন্যের উপকার হয়; ৩. যে সুসন্তান তার জন্যে দু‘আ করতে থাকে। (সহীহ মুসলিম, হাদীস ১৬৩১)
মাদরাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে আপনার অংশীদারিত্ব নিশ্চিত করুন।
একটি দীনি প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা মানে হলো নিজের জন্য জান্নাতে একটি ঘর নিশ্চিত করা। আমাদের মাদরাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে 'জমি ক্রয় প্রজেক্ট' চলমান রয়েছে। এটি এমন এক বিনিয়োগ, যার সাওয়াব আপনি কবরে শুয়েও পেতে থাকবেন ইন শা' আল্লাহ।
আপনার দান কেন গুরুত্বপূর্ণ?
সদকায়ে জারিয়া: আপনার দানে কেনা জমির ওপর দাঁড়িয়ে একজন শিক্ষার্থী যতদিন কুরআন তিলাওয়াত করবে, তার সাওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। স্থায়ী ঠিকানা: এটি হবে দীনি শিক্ষার একটি মজবুত দূর্গ, যা আগামী প্রজন্মের ঈমান রক্ষায় কাজ করবে। প্রিয়জনদের স্মরণে: আপনি চাইলে আপনার মৃত বাবা-মা বা প্রিয়জনদের নামেও জমি ক্রয়ে শরিক হতে পারেন। "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ (বা দীনি প্রতিষ্ঠান) নির্মাণ করল, আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন।" (সহিহ মুসলিম)
ব্যয়ের খাত
- মাদরাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে এই তহবিলের অর্থ সংরক্ষিত ও ব্যয় হয়।
জমি ক্রয়
মাদরাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে জমি ক্রয়ের এই বিশেষ প্রজেক্ট। দ্বীনি প্রতিষ্ঠান গড়ার এই মৌলিক কাজে অংশ নিয়ে মাটির প্রতিটি ধূলিকণার বিনিময়ে আল্লাহর ঘর জান্নাতে আপনার জন্য একটি স্থায়ী ঠিকানা নিশ্চিত করুন।