নিয়মিত দান তহবিল
আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদীস ৬৪৬৪)
মাদরাসার দৈনন্দিন পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন ও সাধারণ ব্যয় নির্বাহে আপনার ছোট ছোট নিয়মিত দান আমাদের বড় শক্তি। মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর অংশীদার হয়ে এই মহৎ যাত্রাকে সচল রাখুন।
ব্যয়ের খাত
মাদরাসার সচলতা ও প্রাণচাঞ্চল্য বজায় রাখতে এই খাতের অবদান অপরিসীম। আপনার নিয়মিত দান নিম্নোক্ত উপায়ে ব্যয় হবে:
- দরিদ্র তহবিল: এতিম অসহায়দের ব্যয় নির্বাহ।
- পরিচালনা ও ব্যবস্থাপনা: মাদরাসার প্রাত্যহিক দাফতরিক ও প্রশাসনিক ব্যয় নির্বাহ।
- আবাসন ও রক্ষণাবেক্ষণ: ভাড়া পরিশোধ এবং শিক্ষার্থীদের থাকার জায়গার মান উন্নয়ন।
- ইউটিলিটি সেবা: নিয়মিত বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট বিল পরিশোধ।
- শিক্ষা ও গবেষণা: শিক্ষকদের সম্মানি প্রদান এবং ইলমি প্রসারে নতুন নতুন দীনি উদ্যোগ বাস্তবায়ন।