যাকাত
তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন। (সূরা বাকারা, ১১০)
আপনার জাকাত হোক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার আলো। শরীয়তসম্মত উপায়ে সংগৃহীত এই তহবিল থেকে অসহায় ছাত্রদের পড়াশোনা, কিতাব ও জীবনযাত্রার ব্যয়ভার বহন করা হয়।
আপনার জাকাতের অর্থ শরীয়তসম্মত উপায়ে সম্পূর্ণভাবে অসহায় ছাত্রদের কল্যাণে ব্যয়িত হয়:
- অসহায় ছাত্রদের খোরাকি: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের দৈনিক তিনবেলার খাবার খরচ।
- শিক্ষা সহায়তা: মেধাবী ছাত্রদের ভর্তি ফি, কিতাব ও শিক্ষা সরঞ্জামের ব্যয়ভার বহন।
- চিকিৎসা ও পোশাক: অসুস্থ ছাত্রদের চিকিৎসা এবং দরিদ্র ছাত্রদের বস্ত্র ও শীতবস্ত্র সরবরাহ।