প্রশ্নোত্তর
আপনার প্রশ্ন, আমাদের উত্তর
ভর্তি, দান আর স্টুডেন্ট ও শিক্ষক পোর্টাল নিয়ে সাধারণ প্রশ্নগুলো।
ভর্তি ও পড়াশোনা
মাদরাসাতুল ইনসাফে কোন কোন বিভাগ আছে?
আধুনিক নুরানি কিন্ডারগার্টেন, নাজেরা ও হিফজুল কুরআন এবং কিতাব বিভাগ (মাদানি নেসাব, ৭ বছর মেয়াদি)।
আবাসিক থাকার ব্যবস্থা আছে কি?
হ্যাঁ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাস আছে, রুচিসম্মত খাবার ও সুশৃঙ্খল পরিবেশসহ।
স্কলারশিপ বা ছাড়ের সুযোগ আছে কি?
গরিব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ স্কলারশিপের সুযোগ আছে। মেধাবী ও যাকাতের হকদার হলে অভিভাবকের সম্মতিতে যাবতীয় ব্যয় মাদরাসার জাকাত তহবিল থেকে বহন করা হয়।
একই পিতা-মাতার দুই বা ততোধিক সন্তান ভর্তি হলে দ্বিতীয়জন থেকে পরবর্তী সন্তানদের ভর্তি ও টিউশন ফি অর্ধেক।
ভর্তি ও ফি সম্পর্কে কীভাবে জানব?
অফিসে ফোন বা WhatsApp করুন (রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ৩টা), অথবা সরাসরি মাদরাসায় আসুন।
দান
কীভাবে দান করব?
ওয়েবসাইট থেকে বিকাশ, নগদ, রকেট, কার্ড বা নেট ব্যাংকিংয়ে SSLCommerz এর নিরাপদ পেজে দান করা যায়। মাদরাসার ব্যাংক অ্যাকাউন্টে বা অফিসে সরাসরিও দেওয়া যায়।
দানের টাকা কোন খাতে খরচ হয়?
প্রতিটি তহবিলের হিসাব আলাদা রাখা হয়। যে তহবিলে দান করবেন, সে খাতেই ব্যয় হবে ইন শা আল্লাহ।
রসিদ পাব কি?
অনলাইনে দান করলে পেমেন্ট নিশ্চিত হলেই রসিদ দেখা ও প্রিন্ট করা যায়। অফিসে বা ব্যাংকে দিলে অফিস থেকে রসিদ দেওয়া হয়।
মৃত বাবা-মা বা প্রিয়জনের পক্ষ থেকে দান করা যাবে?
হ্যাঁ। দানের ফর্মে “অন্য কারো পক্ষ থেকে দান” ঘরে তাঁদের নাম লিখুন।
স্টুডেন্ট ও শিক্ষক পোর্টাল
পোর্টালে কারা ঢুকতে পারবে?
মাদরাসার শিক্ষার্থী (বা তাদের অভিভাবক) ও শিক্ষকরা। শিক্ষার্থীরা হাজিরা, ফি ও রসিদ, পরীক্ষা ও নোটিশ দেখতে পারে; শিক্ষকরা নিজের ক্লাস, হাজিরা, ছুটি ও বেতন দেখতে পারেন।
লগইনের পাসওয়ার্ড কোথায় পাব?
অফিস থেকে আপনার মোবাইল নম্বরে লগইন চালু করে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। লগইনের পর প্রোফাইল থেকে পাসওয়ার্ড বদলে নিতে পারবেন। Gmail থাকলে Google দিয়েও ঢোকা যায়।
পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?
অফিসে যোগাযোগ করুন, নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
