আগামী প্রজন্মের ইলমিযাত্রা

কেন মাদরাসাতুল ইনসাফ?

আগামী প্রজন্মের ইলমিযাত্রাকে সহিহ আকিদা, বিশুদ্ধ ইলম ও আমলের পথে পরিচালিত করাই আমাদের মূল লক্ষ্য।

মাদরাসাতুল ইনসাফ একটি কুরআন ও সুন্নাহভিত্তিক ইলমি মারকাজ, যা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও উলামায়ে কেরামের বিশ্বস্ত ধারার আলোকে পরিচালিত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মুফতি শাহাদাত সাদমান হাফিজাহুল্লাহ, একজন ভাষাপ্রশিক্ষক ও দীনি সংগঠক, যিনি এর নীতিগত অভিভাবক ও দিকনির্দেশক।

এর মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মের ইলমিযাত্রাকে সহিহ আকিদা, বিশুদ্ধ ইলম ও আমলের পথে পরিচালিত করা। এখানে ইলম শিক্ষা দেওয়া হয় কেবল পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ রেখে নয়; বরং তালিম, তারবিয়ত ও দাওয়াতের সমন্বয়ে এমন হাফেজ, আলেম ও দীনি কর্মী গড়ে তোলার প্রয়াস চলে, যারা সময়োপযোগী ও সৃজনশীল দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়, ইনসাফ ও নৈতিকতার প্রতিনিধিত্ব করতে সক্ষম।

মাদরাসাটি শূরাভিত্তিক পরিচালনা, সুস্পষ্ট গঠনতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষা কার্যক্রম, প্রশাসন ও অর্থনীতিতে স্বচ্ছতা, আমানতদারি ও শৃঙ্খলাকে মৌলিক নীতি হিসেবে অনুসরণ করা হয়।

আগামী প্রজন্মের ইলমিযাত্রাকে সমাজ ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন না রেখে, নৈতিক নেতৃত্ব ও আদর্শ সমাজ গঠনে অবদান রাখাই মাদরাসাতুল ইনসাফের চিন্তাধারা। এ লক্ষ্যেই মাদরাসাতুল ইনসাফের পথচলা।

আমাদের নীতি

যেভাবে পরিচালিত হয়

সহিহ আকিদা ও বিশুদ্ধ ইলম

আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও উলামায়ে কেরামের বিশ্বস্ত ধারার আলোকে পরিচালিত।

তালিম, তারবিয়ত ও দাওয়াত

শুধু পাঠ্যসূচি নয়; হাফেজ, আলেম ও দীনি কর্মী গড়ে তোলার সমন্বিত প্রয়াস।

শূরাভিত্তিক পরিচালনা

সুস্পষ্ট গঠনতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা।

স্বচ্ছতা ও আমানতদারি

শিক্ষা, প্রশাসন ও অর্থনীতিতে স্বচ্ছতা, আমানতদারি ও শৃঙ্খলা মৌলিক নীতি।

শিক্ষা কার্যক্রম

বিভাগসমূহ

আধুনিক নুরানি কিন্ডারগার্টেন

ইসলামের মৌলিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক জ্ঞান প্রদানের জন্য সমন্বিত প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা।

নাজেরা ও হিফজুল কুরআন

এ বিভাগে প্রথমে পূর্ণ কুরআন সাবলীল ও দ্রুত গতিতে, কিন্তু সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর হিফজুল কুরআন শুরু হয়, যেখানে আন্তর্জাতিক মান বজায় রেখে একজন শিক্ষার্থী পূর্ণ কুরআন মুখস্থ করে।

কিতাব বিভাগ (মাদানি নেসাব)

আধুনিক ও যুগোপযোগী ৭ বছর মেয়াদি কোর্স। অল্প সময়ে, সহজ পদ্ধতিতে আরবি ভাষা ও কুরআন-হাদিসের জ্ঞান অর্জন। দারসে নেজামীর ধারার চেয়ে দ্রুত সময়ে একজন ছাত্রকে আরবি ভাষায় দক্ষ আলেম হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

সুযোগ-সুবিধা

শিক্ষার্থীদের জন্য

আবাসিক ছাত্রাবাস

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা। ইলম-আমল ও নৈতিকতার পাশাপাশি রুচিসম্মত খাবার ও সুশৃঙ্খল পরিবেশ।

স্কলারশিপের সুযোগ

গরিব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ স্কলারশিপ। মেধাবী ও যাকাতের হকদার হলে অভিভাবকের সম্মতিতে যাবতীয় ব্যয় মাদরাসার জাকাত তহবিল থেকে বহন করা হয়।

একাধিক সন্তানে ছাড়

একই পিতা-মাতার দুই বা ততোধিক সন্তান ভর্তি হলে দ্বিতীয়জন থেকে পরবর্তী সন্তানদের ভর্তি ও টিউশন ফি অর্ধেক।