ভর্তি

আপনার সন্তানের ইলমিযাত্রা শুরু হোক এখান থেকে

ভর্তি, আসন ও ফি সম্পর্কে জানতে অফিসে যোগাযোগ করুন বা সরাসরি মাদরাসায় আসুন।

বিভাগসমূহ

কোন বিভাগে ভর্তি হবেন

০১

আধুনিক নুরানি কিন্ডারগার্টেন

ইসলামের মৌলিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক জ্ঞান প্রদানের জন্য সমন্বিত প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা।

এই বিভাগে ভর্তি জানতে
০২

নাজেরা ও হিফজুল কুরআন

এ বিভাগে প্রথমে পূর্ণ কুরআন সাবলীল ও দ্রুত গতিতে, কিন্তু সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর হিফজুল কুরআন শুরু হয়, যেখানে আন্তর্জাতিক মান বজায় রেখে একজন শিক্ষার্থী পূর্ণ কুরআন মুখস্থ করে।

এই বিভাগে ভর্তি জানতে
০৩

কিতাব বিভাগ (মাদানি নেসাব)

আধুনিক ও যুগোপযোগী ৭ বছর মেয়াদি কোর্স। অল্প সময়ে, সহজ পদ্ধতিতে আরবি ভাষা ও কুরআন-হাদিসের জ্ঞান অর্জন। দারসে নেজামীর ধারার চেয়ে দ্রুত সময়ে একজন ছাত্রকে আরবি ভাষায় দক্ষ আলেম হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

এই বিভাগে ভর্তি জানতে

সুযোগ-সুবিধা

শিক্ষার্থীরা যা পায়

আবাসিক ছাত্রাবাস

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা। ইলম-আমল ও নৈতিকতার পাশাপাশি রুচিসম্মত খাবার ও সুশৃঙ্খল পরিবেশ।

স্কলারশিপের সুযোগ

গরিব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ স্কলারশিপ। মেধাবী ও যাকাতের হকদার হলে অভিভাবকের সম্মতিতে যাবতীয় ব্যয় মাদরাসার জাকাত তহবিল থেকে বহন করা হয়।

একাধিক সন্তানে ছাড়

একই পিতা-মাতার দুই বা ততোধিক সন্তান ভর্তি হলে দ্বিতীয়জন থেকে পরবর্তী সন্তানদের ভর্তি ও টিউশন ফি অর্ধেক।

অফিসের সময়

রবি থেকে বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে দুপুর ৩টা

২৭/এ/৩ মনেশ্বর ১ম লেন, হাজারীবাগ, ঢাকা-১২০৯

ভর্তি হয়ে গেছে?

অফিস থেকে পাওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্ট পোর্টালে হাজিরা, ফি, রসিদ আর নোটিশ দেখুন।

পোর্টালে লগইন